1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরেরপড়ে গেলে ঘটনাস্থলে ৭ জন নিহত হন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী কক্সবাজারস্থ ঘোনাপাড়ার প্রদীপের মা রানী রুদ্র (৬০), স্ত্রী পূর্ণিমা (৩৫), তার ৩ বছরের সন্তান বেবী, চকরিয়াস্থ ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীর খিলের রাম মাস্টারের ছেলে রতন বিজয় (৫০), তার স্ত্রী মধুমিতা (৪৫), পথচারী চকরিয়াস্থ ফাসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমা বেগম ও অজ্ঞাতনামা এক যাত্রী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী মাইক্রোবাসটি ১০/১২ জন যাত্রী নিয়ে চকরিয়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়াস্থ গ্রিনবেলী কমিউনিটি সেন্টারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়।

আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে আনার পর আবাসিক মেডিকেল অফিসার ফহিম আহমেদ ফয়সাল ছয়জনকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সাইফুল হাছান জানিয়েছেন, পথচারী একজন ঘটনাস্থলে মারা গেছেন। মাইক্রোবাসটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD