1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নারীরা সরকারে অংশ নিতে পারবেঃ তালেবান

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

শরিয়া আইন মেনে আফগানিস্তানে সরকারে অংশ নিতে পারবে নারীরা। এমনটি জানিয়েছেন তালেবান সাংস্কৃতিক কমিশনের প্রধান এমানুল্লাহ সামাগনি। কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সংবাদমাধ্যমকে এমানুল্লাহ বলেন, নতুন তালেবানি শাসনে নারীদের ওপর অত্যাচার চলুক, আমরা চাই না। সবকিছু পরিচালিত হবে শরিয়তের আইন অনুসারে। শরিয়া আইন মেনে নারীদের সরকারে অংশ নেওয়া উচিত।

নারীরা প্রশাসন ও সরকারে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, আমরা সমস্ত বৃত্তের প্রতিনিধিকে প্রশাসনে চাইছি।

তালেবাননের এই নেতা আরও জানান, সরকার কাঠামো নিয়ে নিয়মের খসড়া এখনও তৈরি হয়নি। তবে অভিজ্ঞতার ভিত্তিতে ইসলামি নেতৃত্বে সবকিছু গড়ে তোলা হবে। সব পক্ষকেই এতে অংশ নেওয়া উচিত।

রোববার রাজধানী কাবুল দখল নেওয়ার পর থেকে আফগানিস্তানে নারীদের পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগের কথা উঠে এসেছে। নোবেল জয়ী মালালা ইসুফজাই উদ্বেগ প্রকাশ করেছেন নারী স্বাধীনতা নিয়ে।

এছাড়া আফগান প্রশাসনিক পদে থাকা বা নারীদের বিভিন্ন কাজে অংশ নেওয়ার ব্যাপা্রেও উদ্বেগ তৈরি দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, আবার ফিরবে সেই অত্যাচারের দিন। তবে তালেবান বলছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। নারীর অধিকার সুরক্ষিত হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD