1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

শোক দিবসের চাঁদা না পেয়ে শালা-দুলাভাইাকে হাতুড়ি পেটা করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

চাঁদা না পেয়ে সিমেন্ট ব্যাবসায়ী ও তার শালাকে হাতুড়ে পেটার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত সিমেন্ট ব্যবসায়ী রকিবুল ইসলাম (৩৬) ও শ্যালক জালাল উদ্দিনকে (২৭) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী রকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ছয়ফুল্লাকান্দি বাজারে রকিব এন্টারপ্রাইজ নামের সিমেন্টের দোকান রয়েছে। করোনা পরিস্থিতিতে ব্যবসায় অনেক লোকসান গুনতে হচ্ছে। ১৫ আগস্টের আগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রানা শোক দিবসের চাঁদা দাবি করে। আমার কাছে টাকা না থাকায় এক হাজার টাকা দিই। কিন্তু সেই টাকা সে ফেরত দিয়ে দেয়।

তিনি আরও বলেন, এরই জেরে বৃহস্পতিবার বিকেলে ১০/১৫ জন লোক নিয়ে দোকানে হামলা চালায় রানা। আমি ও আমার শ্যালকের মারধর করে। হাতুড়ি দিয়ে আমার শ্যালকের মাথা ফাটিয়ে দেয় ও আমার হাত ভেঙে ফেলে। পরে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বাজারের লোকজন।

অভিযুক্ত ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রানা বলেন, এমন কোনো ঘটনার সম্পর্কে আমি অবগত নই। কেন এমন অভিযোগ করছে তারাই ভালো জানে।

এই বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, হামলায় দুজন আহত হওয়ার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD