1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সারাদেশে আরো ৩১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

সারাদেশে আরো ৩১৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৬২ জন ঢাকার বাহিরে ৫৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেলেন মোট ৫২ জন। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ১১ হাজার ৮১৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৮১ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে মোট ৩১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছেন এক হাজার ২৮০ জন।

এরমধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার ১৩১ জন।

এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানো ছাড়াও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব স্থাপনায় মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনা মালিককেই বিভিন্ন অংকের জরিমানা করছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD