1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

জয়পুরহাটে কিশোরীকে গাছে বেঁধে নির্যাতনঃ অভিযোগ টাকা চুরির

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

২০০ টাকা চুরির অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলালে এক কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।

গতকাল শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত আবু বক্কর ও বেলি বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বিকেলে ধনতলা বাজারের চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি বেগম এক কিশোরীকে গাছে বেঁধে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এলে বেলি বেগম তার বাড়ি থেকে কিশোরী ২০০ টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন।

গাছে বাঁধা কিশোরী টাকা চুরির কথা অস্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে। স্থানীয় একজন ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চুরির বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেননি নির্যাতনকারী নারী। কিশোরীর পরিবার খুব অসহায় ও গরিব। তার মা নেই, বাবা আছে কিন্তু তিনিও মানসিক বিকারগ্রস্ত। মেয়েটি এখন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে ক্ষেতলাল থানার ওসিকে নির্দেশ দেওয়ার পর রাতেই অভিযুক্তদের আটক করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD