1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

চীনে নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস ,স্কুল ও ফ্লাইট বন্ধ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

নতুন করে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। সংক্রমণ ঠেকাতে শতাধিক ফ্লাইট বাতিল ও স্কুল বন্ধ ঘোষণা করেছে চীন। একইসঙ্গে সংক্রমণের গণশনাক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এক দল পর্যটকের মাধ্যমে নতুন করে করোনা সংক্রমণ চিহ্নিতের পর বৃহস্পতিবার কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে।

সীমান্ত বন্ধ ও নির্দিষ্ট এলাকায় লকডাউনের মাধ্যমে বেইজিং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের ভেতের সংক্রমণ প্রায় নির্মূল করতে সক্ষম হয়েছিল দেশটি। তবে দেশটির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে গত পাঁচ দিন ধরে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। নতুন এই প্রাদুর্ভাবের সঙ্গে এক প্রবীণ দম্পতির সংশ্লিষ্টতা রয়েছে। তারা এক দল পর্যটকের সঙ্গে ছিলেন এবং তাদের মাধ্যমেই ওই দম্পতি করোনায় সংক্রমিত হয়েছেন। সংক্রমণ নিয়ে তারা সাংহাই থেকে গানসু প্রদেশের শিয়ান ও ইনার মঙ্গোলিয়ায় ভ্রমণ করেছিলেন।

সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় সরকারগুলো গণশনাক্ত পরীক্ষা শুরু করেছে এবং পর্যটন এলাকাগুলো বন্ধ ঘোষণা করেছে। সংক্রমিত এলাকার স্কুল ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া যেসব বাড়িতে করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছে সেই বাড়ির অঙ্গনে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪০ লাখ মানুষের বাস লানঝু শহরের বাসিন্দাদের বিনাপ্রয়োজনে এলাকা ছেড়ে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ বের হতে চাইলে তাকে কোভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD