1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সাজেকে রিসোর্টে আগুন

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

দেশের অন্যতম নয়নাভিরাম সাজেক ভ্যালিতে আগুনের ঘটনা ঘটেছে।

রাঙ্গামাটির বাগাইছড়ির এ রিসোর্টে বুধবার দিবাগত রাত ৩.৩০ মিনিটের সময় ‘আকাশ’ নামে একটি রিসোর্টে আগুনের সূত্রপাত হয়।

এ সময় আকাশ রিসোর্ট ছাড়াও, মারুতি রিসোর্ট, মেঘসুট রিসোর্টসহ মোট ৪টি রিসোর্ট ও  একটি বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। রিসোর্টগুলোতে থাকা ৫৬ জন পর্যটককে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে ভস্মীভূত হয়েছে সবমিলিয়ে  ক্ষয়ক্ষতির পরিমান প্রায়  সাড়ে তিন কোটি টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে আকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সবার সহযোগিতা ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

পার্শ্ববর্তী কিছু রিসোর্টে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ তিনকোটি টাকার ওপরে হবে।”


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD