1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত দুই নারির মৃত্যু

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনে নিচে কাটা পড়ে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে টঙ্গী পূর্ব আরিচপুর টঙ্গী রেল ব্রিজসংলগ্ন এলাকা ও আরিচপুর গাজীবাড়ির রেললাইনে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ ও অপরজনের ৬৫।

পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১২টায় অজ্ঞাত এক নারী টঙ্গী পূর্ব আরিচপুর টঙ্গী রেল ব্রিজসংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে একই রাত সাড়ে ১০টায় টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকার রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এ সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, নিহতদের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD