1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

টেকনাফে প্রায় ৮ কোটি টাকার ইয়াবা আটকঃ গ্রেফতার ৪

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪ বিজিবির হাতে আটক মাদক কারবারিরা
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাত কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে কক্সবাজার-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- মিয়ানমারের দব্রিচাই এলাকার নেম ইউ চ (৩৬), মন্দ্রাছের ছেওয়াচি (৩৮), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম (৪২) ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মো. হাফেজ আহমেদ (৪০)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমার হতে দুই বিদেশি নাগরিকসহ চারজন একটি বিদেশি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। পরে বিজিবি ধাওয়া দিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ৩৪ লাখ টাকা।

এর আগে খারাংখালী এলাকায় একটি কাঠের নৌকায় দিয়ে মাদক কারবারিদের কাছে ইয়াবা হস্তান্তরের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে মাদক কারবারিরা পালিয়ে গেলেও বিজিবি তল্লাশি চালিয়ে এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা। পরে জব্দকৃত ইয়াবা ও দোষীদের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD