1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নারীদের উপর অত্যাচার বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মহিলা দলের।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

নারী ও শিশুদের ওপর অত্যাচার এবং জুলুম বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী মহিলা দল।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, প্রতি বছর ৮ মার্চ নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর মাধ্যমে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে আমরা বাংলাদেশসহ বিশ্বের সব নারীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীর শিক্ষা, আর্থিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্ব পায়। নারী দিবসের দিনে গোটা বিশ্ব নারীর স্বাবলম্বী হওয়ার প্রশংসা করে তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা প্রকাশ করে। নারীর সমান অধিকার মূলত সবার অগ্রগতির নিশ্চয়তা।

‘আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অগ্রগতির ওপর নির্ভর করে একটি সমাজ ও রাষ্ট্রের উন্নতি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নারীদের সামগ্রিক উন্নয়নে যুগান্তকারী অবদান রেখেছেন। সেই থেকে বাংলাদেশের নারীরা আজ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সাফল্য অর্জন করছে।’

বিবৃতিতে মহিলা দলের নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে নারী ও শিশুদের ওপর অত্যাচার ও জুলুমের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। এ ধরনের অমানবিক পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা আন্তর্জাতিক নারী দিবসে নারীদের ওপর সব অনাচার-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের দৃঢ় সংকল্প ঘোষণা করছি। আমরা চাই নারীর প্রতি সহিংসতামুক্ত পৃথিবী।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD