1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

শেন ওয়ার্নকে নিয়ে মন্তব্যঃ ক্ষমা চাইলেন গাভাস্কার।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের বোলিং গড় ভালো নয়। সেকারণে ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার মানতে নারাজ দেশটির কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার। শনিবার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করার পর ক্রিকেটপ্রেমীদের প্রবল তোপের মুখে পড়েন তিনি।

এরপরই যেন ভারতীয় কিংবদন্তি ব্যাটারের সম্বিত ফিরে আসে। এখন তিনি ক্ষমা চাইছেন। সোমবার নিজের সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন গাভাস্কার।

যেখানে তিনি বলেন, ‘ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, সেদিন টিভি উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে আমার নিজের মতামত দিয়েছি। সত্যি বলতে অমন প্রশ্ন করা তার উচিত হয়নি। প্রশ্নের উত্তর দিয়ে আমিও অন্যায় করেছি। তুলনা বা সমালোচনা করার মতো উপযুক্ত সময় তা কখনওই ছিল না।’

শুধু ওয়ার্ন নন, শুক্রবার মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ। সদ্য প্রয়াত দুই অজি কিংবদন্তি সম্পর্কে ভারতীয় কিংবদন্তি ব্যাটারের ভাষ্য, ‘ওয়ার্ন অন্যতম সেরা ক্রিকেটার যে খেলাটাকে অনেক সমৃদ্ধ করেছে। মার্শও সেরা উইকেটরক্ষক ব্যাটারদের একজন। তাদের আত্মা শান্তিতে থাকুক।’


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD