1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নাপা সিরাপ খেয়ে দুই ভাইয়ের মৃত্যু।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ পান করে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজর পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলো- একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪)। শুক্রবার সকালে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত আটটা বাজে ইয়াসিন ও মুরসালিন কে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে আটটার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষ অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ. জসীম উদ্দিন জানান, দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে নাপা সিরাপ এর বোতল ও নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় মা ফার্মেসীতে গিয়ে তাদের দোকান বন্ধ পাওয়া যায়। দোকানের মালিক মাইনুদ্দিন পলাতক রয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD