1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

রাজশাহীতে ফুটপাত দখল নিয়ে সংঘর্ষঃ নিহত ১

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

রাজশাহীতে ফুটপাত দখল করে দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. রিয়াজুল ইসলাম (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় মো. রিংকু (২৩) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নগরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত রিয়াজুল নিউ মার্কেটের ষষ্ঠীতলা এলাকার মধু মিয়ার ছেলে। আহত রিংকুর বাড়িও একই এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, নগরীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতে আধিপত্য বিস্তার করে দোকান করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সোমবার রাত ৯টার দিকে রিয়াজুল ও রিংকু নামের দুই যুবক গুরুতর আহত হন। তাদেরকে রামেক হাসপাতালে নেওয়া হয়।

‘রিয়াজুলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় চাকু ও রডের আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। অপরদিকে রিংকু ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।’

পুলিশের এ মুখপাত্র জানান, এ ঘটনায় সোমবার রাত ২টার দিকে নিহতের বাবা ৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত নাইম নামের একজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। নাইম ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার রতনের ছেলে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এছাড়া নিহত রিয়াজুলের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটির ময়নাতদন্ত করা হবে। পরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD