1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সভাপতি পদ থেকে আরিফুলের প্রার্থীতা প্রত্যাহার।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

সিলেট বিএনপির সভাপতি পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন মেয়র আরিফুল হক চৌধুরী। দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী জানান- ‘বিএনপির হাইকমান্ডের পরামর্শে সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। প্রার্থিতা ঘোষণা করে মাত্র এক সপ্তাহের পথচলায় আমি আপ্লুত। নেতাকর্মীরা যে ভালোবাসা প্রদর্শন করেছেন এতে আমি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। এই ভালোবাসার প্রতিদান নেই, হতেও পারে না।’ আরিফ জানান- ‘বিএনপি ছাড়া আমার কোনো রাজনৈতিক দল নেই। বিএনপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই।

সিলেট জেলা বিএনপির সম্মেলন গণতান্ত্রিক, সার্থক ও সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।’

সিলেট জেলা বিএনপির এবারের সম্মেলন ও কাউন্সিলে মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ করে প্রার্থী হয়েছিলেন। ২১ মার্চ সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু ভোটার তালিকা প্রণয়নে বিলম্ব হওয়ার কারনে পরবর্তীতে সম্মেলন স্থগিত করা হয়। আরিফ সরে যাওয়ায় এখন সভাপতি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলার সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD