1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

হিজাব পরে স্কুলে আসায় ১৮ ছাত্রীকে হিন্দু শিক্ষিকার মারধর।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে “হিজাব পরে ক্লাসে আসায়” ১৮ ছাত্রীকে মারধর করেছেন সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিভাবকরা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার বিদ্যালয়ে জাতীয় সঙ্গীত চলাকালীন সহকারী প্রধান শিক্ষিকা হিজাব পরে আসায় ১৮ জন শিক্ষার্থীকে অপমান, অশালীন ভাষায় গালমন্দ ও মারধর করেন এবং হিজাব না পরে স্কুলে আসার নির্দেশ দেন।

এছাড়া, তার নির্দেশেই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক অষ্টম শ্রেণির তিন ছাত্রীকেও একই কারণে মারধর করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ ছাত্রীদের মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, “অভিযুক্ত ওই শিক্ষিকাকে ‘কারণ দর্শানো’র নোটিশ দেওয়া হবে।”

এদিকে, অভিযুক্ত শিক্ষিকার মোবাইল ফোনে ফোন করে সাংবাদিক পরিচয় দেওয়া হলে তিনি কোনো কথা না বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD