1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বেপরোয়া গতিঃ ঘুরতে বেরিয়ে লাশ হলেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পিকআপ চাপায় দুই বন্ধু নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ীয়া শিবগঞ্জ সড়কের ছলির বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে আ. হান্নান (১৭), আলা উদ্দিনের ছেলে নয়ন (১৬)। আহত বিদ্যানন্দ গ্রামের হেলালের ছেলে শাহিন মিয়া (১৯)।

ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন বন্ধু মিলে ঈদ আনন্দ করতে এক মোটরসাইকেলে ঘুরতে বের হয়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। গতির কারণে ছলির বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। আহত হয় অপরজন।

তিনি আরও বলেন, মরদেহ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরতহাল প্রতিবেদনের প্রক্রিয়া চলছে। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD