1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ডাকাত সন্দেহে র‍্যাবকে গণপিটুনিঃ ছিলেন সাদা পোশাকে।।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অভিযান চালানোর সময় ডাকাত সন্দেহে তিন র‍্যাব সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় অভিযানে থাকা র‍্যাবের একটি প্রাইভেটকারও ভাঙচুর করে তারা।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা- চট্টগ্রাম হাইওয়ের মসজিদ গলির সামনে ওভারব্রীজের নিচে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা অভিযানে গেলে স্থানীয় জনতা ডাকাত সন্দেহে তাদের ওপর আক্রমণ করে। এতে র‍্যাবের তিন সদস্য গুরুতর আহত হন।

পরে র‍্যাবের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪৫ -২০২৯) ভাঙচুর শুরু করলে পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন।

আহত র‍্যাব সদস্য কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজকে (২৮) প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করি।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে র‍্যাব -৭ এ টেলিফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন তারা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD