1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

দুদকের মামলায় ধামরাইয়ের সাবেক মেয়রের ৪ বছরের কারাদণ্ড।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ৫ জুন, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা ও দুদকের কোর্ট পরিদর্শক আলী আক্কাস বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অসাধু উপায়ে অর্জিত এসব টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করেন।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

জ্ঞান আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে দুদক কার্যালয়ে এ মামলাটি করেন। ২০২০ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD