1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মোহাম্মদপুর থানার ওসিকে মারধর করছে মুসল্লিরা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যানে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদকে মারধর করেছে উত্তেজিত মুসল্লিরা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইনস্পেক্টর (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান।

শুক্রবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে কয়েকটি ইসলামি সংগঠনের নেতারা তার ওপর হামলা চালান। ঢাকা পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জুম্মার নামাজের পর কয়েকটি ইসলামি দল বিক্ষোভ শুরু করে। এ সময় মোহাম্মদপুর থানার ওসি তাদেরকে ১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে বলেন। এ কথা বলে চলে যাওয়ার সময় পেছন থেকে ওসির ওপর হামলা ও মারধর করা হয়। ওসি এ সময় পাঞ্জাবি পরিহিত ছিলেন।

কামরুজ্জামান এ বিষয়ে গণমাধ্যমটিকে বলেন, “ওসি মাথায় আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।”


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD