1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মোগল সম্রাজ্য নিয়ে অমিত শাহের মন্তব্যঃ দেশজুড়ে ক্ষোভ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

মোগল সম্রাজ্যকে এবার বিতর্কিত মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানীর দিল্লিতে একটি বইয়ের প্রকাশনি অনুষ্ঠানে তিনি বলেন,”মোগল সাম্রাজ্যকে অহেতুক প্রাধান্য দিতে গিয়ে হিন্দু সাম্রাজ্যগুলো সম্পর্কে উদাসীন থেকেছেন ইতিহাসবিদরা”। এতেই গোটা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি কি ইতিহাসও বদলে দিতে চাইছে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, ইতিহাস ইতিহাসের জায়গাতেই থাকবে। কেউ তাকে বদলাতে পারবে না। অমিত শাহ অভিযোগ করেন যে গুপ্ত বংশ বা আসামের অহম রাজাদের সম্পর্কে ইতিহাসবিদরা বেশি লেখেননি, কিন্তু মোগল সম্রাটদের সম্পর্কে বিশেষভাবে লেখা হয়েছে। তিনি আরও জানান, মোগল সম্রাটরা যে হিন্দু সম্রাটদের কাছে পরাস্ত হয়েছিলেন সেই কাহিনীও প্রতিভাত হয়নি। তিনি বলেন, মোগল সাম্রাজ্যের গরিমা দেখাতেই ব্যস্ত ছিলেন ইতিহাসবিদরা।

অমিত শাহের এই বক্তব্যের প্রতিবাদ এসেছে ইতিহাসবিদদের পক্ষ থেকেও। তাঁরা বলেছেন, কারও স্বার্থে তথ্য বিকৃতি করা সম্ভব নয়। যা ঘটেছে তাই বলেছে ইতিহাস।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD