1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বাসা ভাড়া নিতে এসে মালিককে খুন।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

সাভারে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে বাড়ির মালিক হাজেরা বেগমকে (৬৫) হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয়ের বোরকা পরিহিত এক নারী শ্বাসরোধে ওই বৃদ্ধাকে খুন করেন।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে সাভার পৌরসভার বিনোদনবাইদ এলাকার নিজ বাড়িতে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।

হাজেরা বেগম ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেনের স্ত্রী। সাখাওয়াত হোসেন গত ডিসেম্বর মাসে মারা গেলে বাড়িতে একাই বসবাস করতেন হাজেরা বেগম। তিনি সাখাওয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

বাড়ির নিরাপত্তাকর্মী সাইদুল ইসলাম জানান, বিকেল তিনটার দিকে বোরকা পরিহিত এক নারী বাসা ভাড়া নেওয়ার জন্য আসেন। পরে ওই নারী বাড়ির মালিক হাজেরা বেগমের ফ্ল্যাটে যান। প্রায় ঘণ্টা খানিক পর ওই নারী বাসা থেকে বের হয়ে যান। কিছু সময় পর তিনি (দারোয়ান সাইদুল) ৬তলা ভবনের ৪ তলায় হাজেরা বেগমের ফ্লাটে গিয়ে দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে দেখেন বৃদ্ধার হাত রশি দিয়ে ও পা ওড়না দিয়ে বাঁধা। মুখে স্কস টেপ লাগানো অবস্থায় মৃত পড়ে আছেন তিনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাজেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। একইসঙ্গে অপরাধ তদন্ত বিভাগকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD