1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নুরে আলমের জানাজাকে কেন্দ্র করে পল্টনে উত্তেজনা। কিছুক্ষণের মধ্যেই জানাজা।।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজায় অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপির হাজারো নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই জানাজা শুরু হবে। জানাজাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন এলাকায় জন সমুদ্রে পরিণত হয়। কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। এ সময় ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত এক পাশের রাস্তা বন্ধ রয়েছে। এদিকে ছাত্রদল নেতার জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

ওদিকে পুলিশের গুলিতে নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম নিহতের প্রতিবাদে বিএনপির ডাকা আজ সকাল-সন্ধ্যা হরতাল দুপুরে প্রত্যাহার করা হয়েছে।

গত ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যুবরণ করেন তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD