1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

তিন বছরের সাজা এড়াতে ২১ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না দুলাল মিয়ার।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

প্রতারণার মামলায় তার সাজা হয়েছিল ৩ বছরের। সাজা এড়াতে পালিয়ে গিয়েছিলেন সিঙ্গাপুর। পালিয়ে বেড়িয়েছেন ২১ বছর, তবুও শেষ রক্ষা হয়নি তার। অভিযুক্ত টাঙ্গাইলের বাসাইল উপজেলা দুলাল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়া ভাড়া বাসা থেকে ২১ বছর পর তাকে গ্রেফতার করা হয়।

দুলাল বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা কমলাপাড়ার আব্দুল হালিম মিয়ার ছেলে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের আদালতপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০০১ সালে সিআর মামলা হয়। পরে দুলাল মিয়া নাম পরির্বতন করে সিঙ্গাপুরে চলে যান। ওই মামলায় তার তিন বছরের সাজা হয়। তিনি প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD