1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

তুরস্কে আবারো ভূমিকম্প: নিহত ৩

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
সংবাদটি শেয়ার করুন:

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে এ তথ্য। প্রদেশটির দেফনে শহরে আঘাত হানে এ ভূমিকম্প। এতে এখন পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গিয়েছে।

এএফপি জানিয়েছে, সোমবার রাতের এ ভূমিকম্পে মানুষের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন এ ভূমিকম্পে আগের ভূমিকম্পে তৈরি হওয়া ধ্বংসস্তূপের ওপর ধুলার আস্তর তৈরি করেছে। এ ছাড়া ভূমিকম্পে আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সহযোগিতা চাইতেও দেখা গেছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৭ হাজার।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD