1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

রাজশাহীতে পুলিশের উপর হামলা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
সংবাদটি শেয়ার করুন:

রাজশাহীতে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সপুড়া গোরস্থান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যেকোনো নাশকতা এড়াতে পুলিশ মাঠে থেকে কাজ করছে।

এদিকে তফসিল ঘোষণার পর থেকেই রাজশাহীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যার পর থেকে নগরীতে টহল দিচ্ছে বিজিবি, র‌্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট। বিএনপি দলীয় কার্যালয়ে সামনেও রাখা হয়েছ পুলিশের পাহারা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD