1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বইছে শৈত্যপ্রবাহঃ বুধবার হতে পারে বৃষ্টি।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
সংবাদটি শেয়ার করুন:

রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। ঢাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। ফলে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি।

রাজধানীতে সোমবার (২২ জানুয়ারি) সকালে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রবিবার দেশের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। আগামী বুধবারও দেশের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছী উপজেলায়, ৮.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেগুলো হলো- রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকার এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD