1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নাইমুল ইসলাম খানঃ প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন দৈনিক আমাদের নতুন সময়’র এমিরেটাস সম্পাদক নাইমুল ইসলাম খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘ আড়াই মাস ধরে প্রধানমন্ত্রীর নতুন কোনো প্রেস সচিব নিযুক্ত হয়নি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা গেছেন গত ১০ মার্চ। তারপর থেকেই পদটি শূন্য রয়েছে। এই শূন্য পদেই নিয়োগ পেলেন নাইমুল ইসলাম খান।

আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক এবং আমাদের অর্থনীতির সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান আজকের কাগজ, ভোরের কাগজের জন্য আলোচিত ও সমালোচিত।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD