ভোলার তজুমদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রব ও চাঁদপুর ইউনিয়ন আমির মহিউদ্দিন এর নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মধ্য বাজার বাসষ্ট্যান্ডে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা আব্দুর রব ও চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ নোমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আল আমিন,উপজেলা জামায়াতে ইসলামী ও ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা, আওয়ামীলীগের স্বৈর শাসন, জুলুম নির্যাতন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠা নৃশংসতার বিচারের দাবি জানান এবং অচিরেই আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে বলে কঠোর হুশিয়ারি দেন তারা।
চাঁচড়া ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ নোমান বলেন শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না এই খুনের নির্দেশদাতা কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে দেশে এনে বিচার করতে হবে। উপজেলা আমির মাওলানা আব্দুর রব বলেন। স্বৈরাচার হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।