1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

‘প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল’: ফারুকী।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
সংবাদটি শেয়ার করুন:

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। অন্যদিকে আজ (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

এটি মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও। যেখানে তুলে আনা হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো নির্যাতিত মানুষের নানান কথা। এর ক্যাপশনে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট যেখানে সব মত পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণ-আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলব না কিছুই’।

ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যতো অস্বীকার করবে আমরা ততোবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিব কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে’!

গতকাল (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনে মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল’


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD