1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা আটকঃ বেনাপোল।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।

আটক আলফাজ উদ্দিন (৫৭) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার আসামি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসান এবং চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আগে থেকে আমাদের কাছে খবর ছিল যে, কলারোয়া থানার হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামি পাসপোর্ট-ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবেন। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়।

এরপর মামলার ওই আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তার নিজ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD