1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সাবেক ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন সহকর্মীরা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

ছাত্রলীগের সাবেক নেতা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার (রেজিস্ট্রার দফতরের সংস্থাপন প্রশাসন-১ এ কর্মরত) সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে যবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাইফুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ২ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানায় ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে সাইফুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরের ট্যাগ দিয়ে ৫ ছাত্রকে রাতভর নির্যাতন করে এবং হল গেটে তাদের ফেলে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পরিবর্তিত পরিস্থিতিতে গত ২ সেপ্টেম্বর নির্যাতনের শিকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পী মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইব্রাহিম হোসেন, মেহেদি হাসান ও আব্দুল গফফারের পক্ষে অপর নির্যাতিত মাসরুর বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঢাকার শাহবাগ থানার পুলিশ যবিপ্রবির ওই কর্মকর্তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।

যবিপ্রবির প্রক্টর আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকার শাহবাগ থানা থেকে সেকশন অফিসারকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে আমরা সাইফুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে গেটের বাইরে থাকা পুলিশে সোপর্দ করি।

তিনি বলেন, মুহসীন হলে ছাত্র নির্যাতন মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সাইফুর রহমান আসামি করে সম্প্রতি ঢাকার শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD