গাজীপুর মহানগরীর কাশিমপুর (নয়াপাড়া) এলাকায় ডিবিএল গ্রুপ ভিতরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টায় কাশিমপুরে ডিবিএল গ্রুপের মায়মন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফায়ার ফাইটার মোহাম্মদ সুজন মিয়া অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, “কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম ইতোমধ্যে ঘটনাস্থলে চলে গেছেন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে ডিবিএল গ্রুপের ভিতরে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।