1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বিস্ফোরক আইনে করা মামলায় খালাস পেলেন তারেক রহমান/ গাজীপুর।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

গাজীপুরে বিস্ফোরক আইনে করা ৯ বছর আগের একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ডিসেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন। একই মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের ৬০ নেতাকর্মী খালাস পেয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

আসামিপক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় হাইকোর্টের রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখনো চারটি মামলায় সাজাপ্রাপ্ত তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD