1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

আল্লু অর্জুন গ্রেফতার।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

পুষ্পা-২ খ্যাত দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর ৯ বছর বয়সী ছেলে।

এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ ৪১ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এ ছাড়া সেই ঘটনার আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়।

এই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD