1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭৬ দিন বন্ধ থাকবে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. মিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা এবং স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি মিলিয়ে এ সময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটির পর ৮ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৪ দিনের ছুটি থাকবে। এই ছুটি শুরু হবে ৩ জুন এবং চলবে ২২ জুন পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষ্যে এবার ৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। লক্ষ্মীপূজা ও ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ধর্মীয় ছুটি এ সময় অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া, প্রতিবছরের মতো ২০২৫ সালেও প্রতিষ্ঠানপ্রধানের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি থাকবে, যা প্রয়োজনে ব্যবহার করা যাবে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি থাকবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD