1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা/ নারায়ণগঞ্জ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বালু, ইট ও সিমেন্ট লোড-আনলোড করে বাসায় চলে যান মামুন হোসাইন। তিনি আবার ভোর পৌনে ৫টার দিকে প্রতিষ্ঠানে সামনে এলে কয়েকটি গুলির শব্দ শুনতে পাওয়া যায়। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন নিচে পড়ে আছে। ওই সময় দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে মামুনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্টের ব্যবসা রয়েছে। প্রতি রাতে ইট, বালু, সিমেন্ট লোড-আনলোডের সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনার পর গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD