1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ডিবি পরিচয়ে যুবলীগ নেতার তেল ডাকাতি।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদারসহ ১২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মো. মাসুদ আলম বলেন, “গত ৩ জানুয়ারি ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ভোজ্যতেলের ট্রাক ডাকাতি করা হয়। এ মামলার তদন্তে করতে গিয়ে জানা যায়, একই কায়দায় ২২ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও একটি তেলের ট্রাক ডাকাতি করা হয়। দুটি ট্রাক থেকে ২২ হাজার লিটার তেল ডাকাতি করা হয়।”

পরে, তদন্তে উঠে আসে যে, দুটি ট্রাক মুন্সীগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর পর অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। মো. মাসুদ আলম জানান, “মুন্সীগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় ১৯ হাজার লিটার তেল। জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার।”


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD