1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

জুলাই ভূলিয়ে দেয়ার চেষ্টাকারিরা নব্য মিরজাফরঃ তাজুল ইসলাম

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

জুলাইকে যারা ভুলিয়ে দেয়ার চেষ্টা করবে, তারা ইতিহাসে নব্য মিরজাফর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

আজ সোমবার (৭ জুলাই) গেন্ডারিয়ায় অভ্যুত্থানের শহীদ মেহেদি হাসান জুনায়েদের নামে সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের স্বপ্ন কোনোদিন ব্যর্থ হতে দেয়া যাবে না। এমন সুযোগ শতাব্দীতে একবারই আসে। জুলাই শহীদরা জীবন দেয়ার জন্য এগিয়ে না আসলে এই অন্ধকার সময় এক শতাব্দীতেও কাটতে পারতো না। তারা আমাদের জাতির সর্বোত্তম সম্পদ। তাদের প্রতি জাতির কৃতজ্ঞতা মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, অপরাধীদের বিচারের মুখোমুখি করা হয়েছে। বিশেষ করে চানখারপুলে ৫ আগস্ট যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, তাদের বিচারের চার্জ গঠনের আদেশ হবে আগামী ১৪ জুলাই। এরপর ৫ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হবে। যারা নির্বিচারে পাখির মতো মানুষ মেরেছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে এবং বিচার দৃষ্টান্তমূলক হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD