1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির নেতার মৃত্যু। কক্সবাজার

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

কক্সবাজারে জামায়াত নেতাকর্মীদের হামলায় আহত রহিম উল্লাহ সিকদার নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে গত রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে। নিহত রহিম সিকদার কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

স্বজনরা জানায়, রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জাহেদ নামে এক ব্যক্তির গতিরোধ করে মারধর করে। খবর পেয়ে তার চাচাতো ভাই রহিম সিকদারসহ কয়েকজন ঘটনাস্থলে যায়। এ সময় হামলাকারীরা রহিম সিকদার ও তার সঙ্গে যাওয়া লোকজনের ওপরও হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের দাবি, হামলায় নেতৃত্ব দেয়া আব্দুল্লাহ আল নোমান ও মিজান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র জসিম উদ্দিন চৌধুরী জানান, পূর্বের একটি মামলাকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে অভিযুক্ত মিজানকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশ চেষ্টা করছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD