1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ২৬ জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে দেশটির তাসনিম নিউজ এবং পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, এই সফর তেহরান-ইসলামাবাদের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের গুরুত্বের প্রতিফলন। তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

তিনি উল্লেখ করেন, ১৩ জুন থেকে টানা ১২ দিন ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালানোর পর ২২ জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফর্ডো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ অভিযানে ইসরাইলের লক্ষ্যবস্তুতে ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং দখলকৃত ফিলিস্তিনে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে। পাশাপাশি ইরান কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২৪ জুন যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাত থামে।

এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে ফোনে আলাপ করেন এবং পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করে সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান,’ এবং জানিয়েছেন, বন্যার্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে।

ফোনালাপে ২৬ জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পাকিস্তান সফর নিয়েও আলোচনা হয়। ইরানি মন্ত্রী সম্প্রতি নকভির ইরান সফরের জন্য ধন্যবাদ জানালে নকভি বলেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD