1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ফ্লোটিলার শেষ নৌযানও দখলে নিলো ইসরায়েল।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালের দিকে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-র শেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে ৪৪টি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল।

এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে, যেগুলো গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে।

গত বুধবার থেকে ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে এবং প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে, যাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

আটককৃতদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD