1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মিরপুরে বাসে আগুন। রাজধানী

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাসের গতিরোধ করে তিনজন। এদের মধ্যে দুজন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়।

ওসি আল মামুন আরও জানান, এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এক পক্ষ অন্য পক্ষের বাসে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD