1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বাতিল করা হলো ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ভুয়া ৭১ মুক্তিযোদ্ধাকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশে উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (২০২২ সালের ১৫ নম্বর আইন) এর ৬(গ) ধারা এবং রুলস্‌ অব বিজনিস, ১৯৯৬ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনিস) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল হওয়াদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহিদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD