1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বেগম জিয়া প্রতি রমজানে কারাবন্দী জামাত নেতাদের পরিবারের খোঁজ নিতেন। মুজাহিদের ছেলে

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রতি রমজানে কারাবন্দী জামায়াত নেতাদের পরিবারকে ডেকে খোঁজ নিতেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর।

বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার জানাযা শেষে স্মৃতিচারণ করে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।

আলী আহমদ মাবরুর তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আওয়ামী লীগ আমলে যতদিন পর্যন্ত জামায়াত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছে, এর প্রতিটিতেই বেগম জিয়া অংশ নিয়েছেন। বেসিক ইফতার পর্ব ও মাগরিব নামাজের পর তার একটি নিয়মিত রুটিন কাজ ছিল। আর তা হলো, তিনি কারাবন্দী সকল জামায়াত নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের ডেকে পাঠাতেন। তিনি প্রতিটি নেতার নাম ধরে তাদের পরিবারের সদস্যদের ডাকতেন। কাছে ডেকে খোঁজ নিতেন। পরিবারগুলো কীভাবে চলছে জানতে চাইতেন। আব্বা-চাচারা কেমন আছেন জানতে চাইতেন। তাদের কষ্ট ও দুর্ভোগের জন্য সমবেদনা জানাতেন।

ওই সময় বেগম জিয়া কারাবন্দী নেতাদের পরিবারকে সান্তনা দিতেন জানিয়ে মাবরুর আরও লেখেন, সবশেষে আমাদেরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিতেন। অভিভাবকতূল্য এ কাজটি তিনি প্রতিবার করতেন আর আমরাও তাতে অভ্যস্ত ছিলাম। বলা যায়, এই ইফতার আয়োজনগুলোতে যাওয়ার অন্যতম একটি কারণও ছিল তার সাক্ষাৎ পাওয়া, আমাদের আপডেট দেয়া, আব্বার সালাম পৌঁছে দেওয়া।’

বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে তিনি লেখেন, আজ এসব স্মৃতি মনে পড়ছে। সব দলের মধ্য থেকেই একটি পুরো প্রজন্ম আসলেই হারিয়ে গেল। জানাজার পুরো সময়টা জুড়ে কেবল এগুলোই ভাবছিলাম। আজ থেকে ভিন্ন এক বাংলাদেশের যাত্রা শুরু হলো।’


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD