1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

অভ্যুত্থানের পরের সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সরকার ও বিরোধী দলের সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্বাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান নেতারা।বৈঠকে তারেক রহমানের সঙ্গে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন নেতৃবৃন্দ।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহনশীলতা নিশ্চিতের আহ্বান জানান বাম নেতৃবৃন্দ।

বলা হয়, ৭১ এর স্বাধীনতাবিরোধী শক্তি যেন বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন না হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে জোর দেন বাম নেতারা।

এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD