1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

তামিম ইকবাল ভারতের দালাল। বিসিবি পরিচালক

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সতর্ক সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এরপরই এক ফেসবুক পোস্টে তামিমকে ‘ভারতের দালাল’ হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

এরপর ফেসবুকে তামিম ইকবালের ছবি এবং মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম লিখেন, ‘এইবার আরো একজন পরিক্ষিত (পরীক্ষিত হবে) ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগন দুচোখ ভরে দেখলো।’।

সাথে সাথেই নাজমুল ইসলামের পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে যায়। শুরু হয় তুমুল সমালোচনা। বোর্ডের একজন গুরুত্বপূর্ণ পরিচালক এভাবে প্রকাশ্যে সাবেক একজন অধিনায়ককে আক্রমণ করতে পারেন কিনা- সেই প্রশ্ন তোলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এর কিছুক্ষণ পরই অবশ্‌য নাজমুল ইসলামের পোস্টটি আর দেখা যাচ্ছে না।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD