1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

শেখ পরিবারের নামের ৫ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামানুসারে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সভায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা মোট পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এসব স্থাপনার মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। পরিবর্তনের আওতায় থাকা স্থাপনাগুলো হলো-শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার ও সুলতানা কামাল হোস্টেল।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে দুটি হলের নতুন নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহিদ ওসমান হাদী হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন নাম ‘ক্যাপ্টেন সিতারা বেগম হল’ রাখার কথা বলা হয়েছে।

স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রসঙ্গে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সিন্ডিকেট সভায় এটি অনুমোদন পেলেও সিনেট পুনর্গঠন সম্পন্ন হওয়ার পরই সিদ্ধান্তটি স্থায়ীভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD