1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

শতাধিক জুলাই যোদ্ধা যোগ দিলেন ছাত্রদলে। ব্রাহ্মণবাড়িয়া

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামলের হাতধরে ছাত্রদলে যোগ দিয়েছেন গণঅভ্যুত্থানে অংশ নেয়া শতাধিক জুলাই যোদ্ধা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা ছাত্রদলের যোগদান করেন। এ সময় জুলাই যোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল।

জুলাই যোদ্ধা মুহাইমিনুল আজবীন বলেন, আমরা আজকে ছাত্রদলে যোগ দিয়েছি। আমরা অনেক আশা নিয়ে এসেছি। আমরা চাই, একটা পরিবর্তন আসুক। আমরা চাই, নতুন ধারার রাজনীতি আসুক। শিক্ষিত মানুষেরা রাজনীতিতে আসুক।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিন উদ্দিন নিঝুম বলেন, আমরা যে আইডিয়া নিয়ে এসেছি সেটা ছিল বৈষম্যহীনতার আইডিয়া। বিপ্লবের আইডিয়া। আমরা চাই, মেধার ভিত্তিতে বুদ্ধির ভিত্তিতে এগিয়ে যাওয়া। সেটাকে আমরা বজায় রাখবো।

জুলাই যোদ্ধা আশিষ ভৌমিক জানান, আগে ফ্যাসিবাদী সরকার ছিলো। আগে অনেক হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ হয়েছে ও নানান রকমের হয়রানির মধ্যে পড়তে হয়েছে। এখন যেন তা না হয় সেই প্রত্যাশা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজকে তারা নিজেদের চেতনা থেকে, অনুধাবন থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে, তারা উনার প্রতি আসক্ত হয়ে আজকে ছাত্রদলে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।

তিনি বলেন, ফ্যাসিষ্টদের সবচেয়ে শক্ত অবস্থান ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সেই অবস্থা ভেদ করে জুলাই যোদ্ধারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়াকে স্বাধীন করেছেন। তাদের যে প্রেরণা, তাদের যে সততা, নতুন বাংলাদেশের ভূমিকায় তারেক রহমান এমন কিছুই চাচ্ছেন। এই বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা থাকবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD