1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই। জামায়াতের প্রার্থী

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির মো. মিজানুর রহমান বলেছেন, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই।’

সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামি জলসায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

শনিবার (১০ জানুয়ারি) তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। আমি অনুরোধ করতে চাই— কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। মুহূর্তের মধ্যে পক্ষে-বিপক্ষে হাজার মন্তব্য চলে আসে।

তবে জামায়াত নেতা মিজানুর রহমান তার এ বক্তব্যের বিষয়ে বলেন, ‘আমি মাস দুয়েক আগে ওই জলসায় বক্তব্য দিয়েছি। তবে ভিডিওতে বক্তব্যটি যেভাবে কেটে জোড়া লাগিয়ে এসেছে আমি সেভাবে বলিনি। আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্চনীয়’।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে, যেহেতু দলটির নামের সঙ্গে ইসলাম, সেহেতু তারা ইসলামকে ব্যবহার করে। যারা দ্বীনি আলেম তারা এ জন্যই জামায়াতে ইসলামীকে পছন্দ করে না। তারা মওদুদীবাদ কায়েম করতে চায়। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এটা একটা দুর্বলতম জায়গা। তারা এটা ব্যবহার করতে চায়। আর ইসলামি জলসায় মানুষ কোরআন-হাদিসের আলোচনা শুনতে যায়। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয় বলে আমি মনে করি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD