1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ষড়যন্ত্র – অপপ্রচার করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তারেক রহমান

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চা‌লি‌য়ে বিএন‌পি‌কে দ‌মি‌য়ে রাখা যা‌বে না বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তা‌রেক রহমান। শ‌নিবার রাজধানীর চিন-মৈত্রী সম্মেলন কে‌ন্দ্রের ‘হল অফ ফেইমে’ আয়ো‌জিত গুম, খুন ও নির্যাতনের শিকার প‌রিবারের সঙ্গে মত‌বি‌নিময় সভায় তি‌নি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বজনহারা পরিবারের সদস্যরা দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন করে, অপরহণ, মিথ্যা মামলায় হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি।

তি‌নি বলেন, আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে। কিংবা কখনো তুঙ্গে উঠেছে। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরো তীব্রতর করার শপথ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে।

বিএন‌পির চেয়ারম্যান বলেন, আন্দোলন কর‌তে গিয়ে কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। তি‌নি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দ‌মিয়ে রাখতে পারবে না।

মা‌য়ের ডাক ও আমরা বিএন‌পি প‌রিবারের যৌথ এই আয়োজনে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, স্থায়ী ক‌মি‌টির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারম্যা‌নের উপদেষ্টা তাহ‌সিনা রুশ‌দির লুনা, কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য ও গু‌মের ভুক্ত‌ভোগী হুম্মাম কা‌দের চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা ক‌রেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি) ও আমরা বিএন‌পি প‌রিবা‌রের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD